Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির গল্প / খামারে গরু-ছাগলের পাশাপাশি মিলছে দুম্বাও

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ২৩:১৮ | আপডেট: ২১ মে ২০২৬ ১১:০২

ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে হাটগুলোতে উঠতে শুরু করেছে পশু। তবে এখনো জমে ওঠেনি বাজার। হাটগুলোতে মূলত পশু আসে দেশের বিভিন্ন জায়গা থেকে। বিশেষ করে বিভিন্ন খামার থেকে। গরু ব্যবসায়ীরা বছরব্যাপী পশু লালন-পালন করে। এই পশুগুলো সারা বছরজুড়েই বিক্রি হয়। তবে ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের প্রস্তুতি থাকে বেশি। আর এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু-ছাগলের পাশাপাশি দেশব্যাপী খামারগুলোতে দুম্বাও লালন-পালন করা হচ্ছে। দামে সাশ্রয়ী এই পশুগুলো খুব দ্রুতই ছড়িয়ে পড়বে দেশব্যাপী। রাজধানীর আশেপাশের খামারগুলোতেও এখন গরু-ছাগলের পাশাপাশি দুম্বা লালন-পালন করা হচ্ছে। সম্প্রতি রাজধানীর উপকণ্ঠ কেরাণীগঞ্জের একটি খামার ঘুরে গরু-ছাগল ও দুম্বার ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

ঢাকার বাতাসে আজ স্বস্তি
৮ জুলাই ২০২৬ ১০:০৪

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর