ঐতিহ্যবাহী মসলিন আর প্রাচীন বাংলার রাজধানী ছাড়াও লিচুর জন্য বেশ বিখ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁ। রাজশাহী ও দিনাজপুরসহ দেশের অন্যান্য স্থানের লিচুর আগেই পেকে যায় সোনারগাঁয়ের লিচু। আগাম বাজারে আসে বলে এই লিচুর রয়েছে বিশেষ কদর। রসালো ও সুমিষ্ট স্বাদের জন্য ক্রেতার পছন্দের তালিকায় শীর্ষে এখানকার লিচু। আবহাওয়া উপযুক্ত হওয়ায় সেখানে প্রায় তিন শতাধিক ছোট-বড় লিচু বাগান তৈরি হয়েছে। এই বাগানগুলোতে সাধারণত তিন প্রজাতির লিচুর চাষ হয়। যেমন- পাতি লিচু, কদমী লিচু ও বোম্বাই (চায়না-৩) লিচু। এবার মধু মাসের শুরুতেই বাজারে এসেছে কদমী লিচু। সম্প্রতি প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও ঘুরে লিচু সংগ্রহের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।









