Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিদেশি কারাগারে আটক আছেন ১১৪৫০ বাংলাদেশি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ১৯:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ ভবন থেকে: বিদেশের কারাগারে ১১ হাজার ৪৫০ শ্রমিক ও প্রবাসী আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১ জুলাই) জাতীয় সংসদের লিখিত প্রশ্নোত্তরে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করছিলেন।

তিনি জানান, বহির্বিশ্বের কারাগারে আটককৃতদের বিষয়ে মিশনগুলো থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী পর্তুগালে দু’জন, মিশরে ছয় জন, ইতালিতে ৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন, কোরিয়ায় ছয় জন, শ্রীলঙ্কায় তিন জন, কাতারে ৪১৫ জন, লিবিয়ায় নয় জন, স্পেনে ১৯ জন, হংকংয়ে ১২২ জন, সিঙ্গাপুরে ৬৬ জন, ব্রুনাইয়ে ১৬ জন, চীনে ১৯১ জন, আরব আমিরাতে ৪০৪ জন, ইন্দোনেশিয়ায় ৪৯ জন, সৌদি আরবে ৫ হাজার ৭৪৬, মালয়েশিয়ায় ২১৯ জন, আলজেরিয়ায় পাঁচ জন, থাইল্যান্ডে চার জন, লেবাননে ২৮ জন, গ্রিসে ৪১৪ জন, ইরাকে ২১৭ জন, তুরস্কে ৫০৮ জন, মিয়ানমারে ৩৫৮ জন, জাপানে দু’জন, জর্ডানে ১০০ জন আটক রয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও ভারতে ১ হাজার ৫৭৯ জন, ওমানে ৪২০ জন, মোজাম্বিকে চার জন, বেলজিয়ামে দু’জন, মালদ্বীপে ৭০ জন আটক রয়েছেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম