Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / মেসির হাতে বিশ্বকাপ দেখছে ব্রাজিলের জাগুয়ার

ক্রীড়া ডেস্ক
১৮ জুলাই ২০২৬ ০৮:০৫

কে জিতবে এবারের বিশ্বকাপ? কার হাতে উঠবে সোনালি ট্রফি? এ নিয়ে যেন আলোচনার শেষ নেই। এবার ব্রাজিলের এক জাগুয়ার ভবিষ্যৎবাণী করেছে, শিরোপা উঠবে লিওনেল মেসির হাতেই।

ব্রাজিলিয়ান জাগুয়ার ‘পটি’ আর্জেন্টিনা ও স্পেন ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে। তার মতে, স্পেনকে হারাবে আর্জেন্টিনা। রিও ডি জেনেইরোর বায়োপার্কে দুই দেশের পতাকা লাগানো একটি বক্স শুঁকে আর্জেন্টিনার বক্সকে বেছে নেয় সে।

ফুটবলে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফলাফল অনুমানের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনার চেষ্টা করেছে ব্রাজিলের বায়োপার্ক।

বিজ্ঞাপন

এর আগে এবারের আসরে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসে ব্রাজিলিয়ান হাঙর রিতিনিয়া। এছাড়া মেক্সিকোও হাতি, গরিলা ও জেব্রাদের দিয়ে কয়েকটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছিল।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর