Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার নববধূ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৪ ২৩:১৩

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে স্বামীর সঙ্গে ঘুরতে এসে এক নববধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়াদের মধ্যে ওই নববধূর পূর্বপরিচিত এক যুবক রয়েছেন।

খিলক্ষেতের বনরূপা এলাকায় শুক্রবার (২৮ জুন) রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ওই নববধূ অঙ্গীভূত আনসার সদস্য।

গ্রেফতাররা হলেন ভুক্তভোগীর পূর্ব-পরিচিত আবুল কাশেম সুমন, পার্থ, হিমেল, রবিন, টুটুল, হৃদয় ও নুরু।

থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় সাভার থেকে খিলক্ষেতের এক আত্মীয়র বাসায় আসেন ওই নববধূ। সেখান থেকে ওই নববধূ ও তার স্বামী বিমানবন্দর এলাকায় ঘুরতে গিয়েছিলেন। এ সময় বনরূপা এলাকায় সুমনসহ ছয়জন তাদের ধরে নিয়ে ঝোঁপের আড়ালে যান। সেখানে তাদের মারধর করা হয়। একপর্যায়ে ওই নববধূর স্বামীকে মুক্তিপণের টাকা নিয়ে আসার জন্য ছেড়ে দেওয়া হয়। ছাড়া পেয়ে স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চান। পরে খিলক্ষেত থানার টহল পুলিশ অভিযানে নামে।

বিজ্ঞাপন

এদিকে সুমন ও তার সহযোগীরা নববধূকে শারীরিক নির্যাতন করতে থাকেন। পরে তাকে ধর্ষণ করেন।

অন্যদিকে ভুক্তভোগীর স্বামীকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। পুলিশ নববধূকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নববধূকে স্বামীর কাছ থেকে অপহরণ করে নিয়ে ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় ‘অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ’-এর অভিযোগে একটি মামলা হয়েছে। সেই সাথে ঘটনার পর থেকে খিলক্ষেত থানার একাধিক টিম আজ দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মূল হোতা সুমনসহ সাতজনকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগী নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হবে বলে ওসি জানান।

সারাবাংলা/এসএসআর/একে
বিজ্ঞাপন

আরো