Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৪ ২১:১৭ | আপডেট: ২৮ জুন ২০২৪ ২১:২৪

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গাঙ্কুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী ওয়াহিদা খাতুন (৫৭) ও তার ছেলে ফারুক হোসেন (৩৬)। ফারুক পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়িতে আসেন ফারুক। পরে গোসল করে উঠানে টানানো জিআই তারে লুঙি শুকাতে দিচ্ছিলেন, এসময় ফারুক বিদ্যুতায়িত হয়। পাশেই কাজ করছিলেন মা ওয়াহিদা খাতুন। এসময় ছেলেকে বাঁচাতে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে বিদ্যুতায়িত হয়ে দু’জনেই মারা যান। পরে প্রতিবেশীরা এসে দুই জনের মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা আরও জানান, কাপড় শুকানোর জন্য উঠানের ওপর দিয়ে এক ঘরের চাল থেকে অপর ঘরের চাল পর্যন্ত জিআই তার টানানো ছিল। ভেজা কাপড় লাগামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক।

রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও