Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রেমাল মোকাবিলায় জরুরি হটলাইনে ফোনের আহ্বান ডিএনসিসি মেয়রের

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৪ ২৩:০৬

ঢাকা: ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় জরুরি নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। জরুরি প্রয়োজনে নগরবাসীকে ডিএনসিসির হটলাইন নম্বর ১৬১০৬ নম্বরে ফোন করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

এ ছাড়াও সংশ্লিষ্ট অফিসারদের সব ধরনের ছুটি বাতিল, দ্রুত পানি নিষ্কাশনে কুইক রেসপন্স টিম প্রস্তুত, ঝড়ে কোথাও কোনো গাছ পড়ে রাস্তা ব্লক হলে দ্রুত সময়ের মধ্যে অপসারণসহ নগরবাসীর সব ধরনের সহযোগিতার জন্য এগিয়ে আসা।

রোববার (২৬ মে) বিকেলে গুলশান নগর ভবনে এক জরুরি সভায় তিনি এই নির্দেশনা দেন।

ডিএনসিসি মেয়র এই সম্পর্কে বলেন, ‘ঝড় ও ভারি বৃষ্টিপাতে নগরবাসীর যেন দুর্ভোগ না হয় সেজন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে প্রকৌশল বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করবে।’

বিজ্ঞাপন

এ সময় ডিএনসিসি মেয়র সব কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে সরেজমিনে থেকে তদারকি করার আহ্বান জানিয়েছেন।

সারাবাংলা/আরএফ/একে
বিজ্ঞাপন

আরো