Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাবাংলার নতুন মাইলফলক: বাংলার পাশাপাশি ইংরেজি সংস্করণের যাত্রা শুরু

গোলাম সামদানী হেড অব নিউজ
১৬ জুলাই ২০২৬ ১৯:৫১ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ২০:৩৬

কেক কেটে সারাবাংলার ইংরেজি সংস্করণের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলা ডটনেট (sarabangla.net) নতুন এক মাইলফলক স্পর্শ করল। ২০১৭ সালে যাত্রা শুরু করা সংবাদমাধ্যমটি এবার বাংলা সংস্করণের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে চালু করেছে ইংরেজি সংস্করণ (en.sarabangla.net)। এর ফলে দেশ-বিদেশের ইংরেজিভাষী পাঠক ও প্রবাসী বাংলাদেশিরাও এখন সারাবাংলার নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সহজেই পড়তে পারবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীতে সারাবাংলার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে সারাবাংলার নতুন যাত্রার সূচনা হলো।

বিজ্ঞাপন
ইংরেজি সংস্করণের উদ্বোধন করছেন সারাবাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক, সঙ্গে রয়েছেন সারাবাংলার হেড অব নিউজ গোলাম সামদানী।

ইংরেজি সংস্করণের উদ্বোধনের সময় সারাবাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিকের সঙ্গে সারাবাংলার হেড অব নিউজ গোলাম সামদানী।

ডিজিটাল সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রায় ৯ বছর ধরে সংবাদ পরিবেশন করে আসছে সারাবাংলা। ইংরেজি সংস্করণ চালুর মাধ্যমে সেই আস্থার পরিধি এবার দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক পাঠকমহলেও বিস্তৃত হলো।

সারাবাংলার সম্পাদকের সঙ্গে কেক কেটে ইংরেজি সংস্করণের উদ্বোধন করছেন  প্রতিষ্ঠানের মিডিয়া পরিচালক শাহীন হাসনাত, হেড অব নিউজ গোলাম সামদানী, ইংরেজি সংস্করণের প্রধান আবুল কালাম মানিক, উপপ্রধান সৈয়দ আলী আসফার, সিটি এডিটর রফিকুল ইসলাম আজাদ, বার্তা সম্পাদক মেহেদী হাসান, জিএম মেজর (অব.) নাহিদ হাসান সেলিম।

সারাবাংলার সম্পাদকের সঙ্গে কেক কেটে ইংরেজি সংস্করণের উদ্বোধন করছেন প্রতিষ্ঠানের মিডিয়া পরিচালক শাহীন হাসনাত, হেড অব নিউজ গোলাম সামদানী, ইংরেজি সংস্করণের প্রধান আবুল কালাম মানিক, উপপ্রধান সৈয়দ আলী আসফার, সিটি এডিটর রফিকুল ইসলাম আজাদ, বার্তা সম্পাদক মেহেদী হাসান, জিএম মেজর (অব.) নাহিদ হাসান সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারাবাংলার মিডিয়া পরিচালক শাহীন হাসনাত, হেড অব নিউজ গোলাম সামদানী, ইংরেজি সংস্করণের প্রধান আবুল কালাম মানিক, উপপ্রধান সৈয়দ আলী আসফার, সিটি এডিটর রফিকুল ইসলাম আজাদ, বার্তা সম্পাদক মেহেদী হাসান, জিএম মেজর (অব.) নাহিদ হাসান সেলিম, দৈনিক সারাবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলাম, হেড অব আইটি সোহাইল আহমেদ, স্পেশাল করেসপন্ডেন্ট মহসিন হোসেন, উজ্জ্বল জিসান এবং সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান, এজিএম, কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অনিন্দ্য শাহীনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা।

ইংরেজি সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সারাবাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক।

ইংরেজি সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সারাবাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক।

উদ্বোধনী বক্তব্যে সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, ‘‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় যথাযথ অবদান রাখার প্রত্যয় থেকেই সারাবাংলার ইংরেজি সংস্করণের যাত্রা শুরু হলো। নতুন এই প্ল্যাটফর্মের মূল প্রতিপাদ্য— ‘Passion for Objectivity and Malice to Falsehood and Hatred’। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা পাঠক, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কাছে দ্রুত, নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ সংবাদ, বিশ্লেষণ এবং মতামত পৌঁছে দেওয়াই এর অন্যতম লক্ষ্য।’’

ইংরেজি সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে সম্পাদকের সঙ্গে সারাবাংলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা।

ইংরেজি সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে সম্পাদকের সঙ্গে সারাবাংলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা।

তিনি আরও বলেন, ‘স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় স্বার্থ সমুন্নত রাখা, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার এবং সর্বজনীন মানবাধিকারের পক্ষে সারাবাংলার অবস্থান আগামীতেও অটুট থাকবে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে বাংলা সংস্করণের পাশাপাশি ইংরেজি সংস্করণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘সারাবাংলার একঝাঁক তরুণ, উদ্যমী ও মেধাবী সাংবাদিক প্রতিনিয়ত দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ ও পরিবেশন করছেন। অভিজ্ঞ ও দক্ষ ডেস্ক টিম সংবাদ সম্পাদনা ও প্রকাশে নির্ভুলতা, সত্যতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল টিম ভিডিও স্টোরি, মাল্টিমিডিয়া কনটেন্ট, ইনফোগ্রাফিক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক উপস্থাপনার মাধ্যমে সংবাদকে আরও প্রাণবন্ত ও পাঠকবান্ধব করে তুলছে।’

তিনি বলেন, ইংরেজি সংস্করণের যাত্রার মধ্য দিয়ে সেই আস্থা ও গ্রহণযোগ্যতা এবার দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আরও বিস্তৃত হলো। নতুন এই উদ্যোগের মাধ্যমে সারাবাংলা দেশীয় পাঠকের পাশাপাশি আন্তর্জাতিক পাঠকসমাজের কাছেও বাংলাদেশের নির্ভরযোগ্য সংবাদ ও বিশ্লেষণ তুলে ধরার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

গোলাম সামদানী - আরো পড়ুন
সম্পর্কিত খবর