Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদল সভাপতির কারাদণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৪ ২১:৫০

রাঙ্গামাটি: যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে আদালতের দেওয়া রায়কে ‘মিথ্যা ও ফরমায়েশি রায়’ আখ্যা দিয়ে কারাবন্দি রাখার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

বুধবার (১ মে) বিকেলে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সহ-সভাপতি জাফর উদ্দিন টুনু সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন রাঙামাটি সদর থানা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম, নগর যুবদলের সদস্য সচিব কামাল উদ্দিনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার বিরোধী মতকে দমন করতে বিএনপির নেতা কর্মীদের মিথ্যা মামলা দিযে হয়রানি-নির্যাতন করছে। সালাউদ্দিন টুকুকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে কারাবন্দি করে রেখেছে। এসময় দ্রুত টুকুকে মুক্তি দেয়ার দাবি জানান বক্তারা।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো