Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / ঐতিহাসিক জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি

ক্রীড়া ডেস্ক
১৬ জুলাই ২০২৬ ১১:৩৭

এই ম্যাচে না থেকেও ছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামলে যেন সবার আগে আসে তার নাম। সেই ডিয়েগো ম্যারাডোনাকে জয়ের পরেও ভুলে যাননি লিওনেল মেসি। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর মেসি বলছেন, এই জয় ম্যারাডোনার জন্য দলের পক্ষ থেকে উপহার।

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে জোড়া গোল করেছিলেন ম্যারাডোনা। একটি ছিল ‘হ্যান্ড অব গড’ খ্যাত সেই বিতর্কিত গোল। আরেকটি ছিল বিশ্বকাপ ইতিহাসের সেরা গোলের একটি। এরপর থেকে দুই দল মুখোমুখি হলেই আসে ম্যারাডোনা প্রসঙ্গ।

সেবার যেমন ম্যারাডোনাকে আটকাতে পারেনি ইংল্যান্ড, ৪০ বছর পর মেসিকেও থামাতে পারলেন না তারা। গোল না পেলেও জোড়া অ্যাসিস্টে দলকে ফাইনালে নিয়ে গেলেন মেসি।

বিজ্ঞাপন

ম্যাচের পর টিওয়াইসির সাংবাদিক মাতিয়াস পেলিচিওনি ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক ম্যাচে ম্যারাডোনার পরা জার্সির একটি রেপ্লিকা মেসির হাতে তুলে দেন।

এই সময় আবেগঘন প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘নিঃসন্দেহে ওপর থেকে ডিয়েগো এই জয়টা দারুণভাবে উপভোগ করছে। কারণ আজকের দিনটা তার জন্য খুবই বিশেষ ছিল। তাকে এই আনন্দটা দিতে পেরে ভালো লাগছে। ওপর থেকে যেভাবেই দেখুক, উপভোগ করুক। এটাও ওর জন্য একটা উপহার।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর