Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভান্ডারিয়া কল্যাণ সমিতি ‘ঢাকা’র সভাপতি ফরিদ, সম্পাদক নাছির

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১২:৫৪

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা এম ফরিদ উদ্দীনকে সভাপতি ও নাসির উদ্দিন টিপুকে পুনরায় সাধারণ সম্পাদক করে ভান্ডারিয়া কল্যাণ সমিতি ‘ঢাকা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) ঢাকা ক্লাবে অনুষ্ঠিত উপকমিটির সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপ-কমিটির আহ্বায়ক গোলাম আক্তার বেলাল। সভা পরিচালনা করেন আল আমিন বিন হাসিম।

কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি-আল আমিন বিন হাসিম, গোলাম আকতার বেলাল, কামাল উদ্দিন আহমেদ, কায়সারুল আলম, উত্তম কুমার দাশ, অ্যাডভোকেট এ বি এম বায়েজিদ, আব্দুল মান্নান হাওলাদার, মো. খলিলুর রহমান খলিল, নাজমুস সায়াদাত, হাবিবুর রহমান সিকদার নাসিম, ওবায়দুল হক মাতুব্বর বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিক মান্নান, ফনী ভূষণ সমদ্দার, শহিদুল ইসলাম কবির, প্রধান সাংগঠনিক সম্পাদক-আতিকুজ্জামান জাহিদ, সাংগঠনিক সম্পাদক কামাল খান (ভিটাবাড়িয়া), জাকির হোসেন সাইব (ইকড়ি), এইচ. এ. কাইয়ুম (নদমূলা), অর্থ সম্পাদক- ফায়েজুল কবির।

বিজ্ঞাপন

এছাড়া প্রচার সম্পাদক তালুকদার মাহমুদ রকিব, দফতর সম্পাদক রফিকুল আমিন বিন হাসিম স্বপন, সহ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক শিশির অধিকারী, সাহিত্য সম্পাদক তানভীর তারেক, কর্মসংস্থান সম্পাদক শান্তনু রায়, সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, প্রকাশনা সম্পাদক রতন কুমার সমদ্দার, ক্রীড়া সম্পাদক শামসুল আরেফিন খান কামাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরুল ঈমান বাবুল, ছাত্র কল্যাণ সম্পাদক হান্নান আরিফ, মহিলা সম্পাদক সেবিকা রানী এবং সহ-মহিলা সম্পাদক সালমা খায়ের হীরা।

কার্যকরী সদস্য আক্তার হোসেন, দীপক কুমার রায়, অ্যাড. আক্তার হোসেন মাসুদ, হুমায়ুন কবির বাবুল, অ্যাড. সিদ্দিকুর রহমান খান, আমিনুর রহমান ছগির, সাহিদা বেগম, আব্দুর রব আকন নিউটন, গাজী মো. বরকরউল্লাহ, গোলাম মাহমুদ সোহাগ, নাজমুল হায়দার পায়েল, নূরুল আমিন, ওবায়দুর রহমান আরিফ, কাজল কুমার সরকার, ইঞ্জিনিয়ার আল আমিন, সুমন হাওলাদার, আব্দুর রহিম হিমেল মারুফ হোসেন এবং কামাল সিকদার।

সারাবাংলা/এজেড/এনএস
বিজ্ঞাপন

আরো