Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৪ ০০:১২

জয়পুরহাট: জেলার সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় হারুনুর রশিদ নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে সদর উপজেলার হিচমী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হারুনুর রশিদ সদর উপজেলার কড়ই হাজীপাড়া গ্রামের সোলেয়মান আলীর ছেলে। আহতরা হলেন- সদর উপজেলার জামসের উদ্দিনের মোসলেম উদ্দিন, একই গ্রামের শাজাহান আলীর ছেলে রিয়াদ হাসান।

ওসি হুমায়ূন কবির জানান, সিএনজির চালক মোসলেম উদ্দিন কড়ই এলাকা থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। পথে দ্রুত গতিসম্পন্ন সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে হিচমী বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হারুনুর রশিদের মৃত্যু হয়। এ সময় আহত হন দুই জন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো