Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ২২:১০ | আপডেট: ২১ মার্চ ২০২৪ ১০:৫৯

ঢাকা: দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে ট্রেনের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি ক্যামেরা) বসানোর সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সেন্সর সিস্টেম চালুর মাধ্যমে দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার প্রযুক্তি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সম্প্রতি কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যূত হওয়ার ঘটনা সরেজমিনে পরিদর্শনে যাওয়ার সুপারিশ করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২য় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্য মো. জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান ও মোছা. নুরুন নাহার বেগম অংশ নেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের গৃহীত কার্যক্রম, যাত্রী সেবা ও টিকিট ব্যবস্থাপনা এবং ধিরাশ্রম কন্টেইনার ডিপো নির্মানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।বৈঠকে রাজশাহী রেল স্টেশনে এক তলা ভবনের পাইলিং পরবর্তী নির্মান কাজ বন্ধ থাকার বিষয়টি তদন্তের লক্ষ্যে কমিটির সদস্য মো. শফিকুর রহমানকে আহবায়ক, মুহাম্মদ সাইফুল ইসলাম ও মোছা. নুরুন নাহার বেগমকে সদস্য করে একটি সাব কমিটি গঠন করা হয়।

এছাড়া ট্রেনের অনলাইন টিকেটিংয়ে সহজ ডট কমের সঙ্গে গৃহীত চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহের কাজ কত শতাংশ সম্পন্ন হয়েছে তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে প্রদান এবং কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী বাকি কাজ আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

রেলের জমির পরিমাণ, লিজকৃত জমির পরিমাণ এবং জমিগুলো কিভাবে ও কার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে প্রদানের সুপারিশ করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ
বিজ্ঞাপন

আরো