Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ বছর পালিয়ে থাকার পর ‘ডন ইয়াছিন’ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ১৭:৩৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৭:৩৯

খাগড়াছড়ি: ২১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে ধরা পড়লো খাগড়াছড়ির রামগড়ের ৬ মামলার পরোয়ানাভূক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন ওরফে ডন ইয়াছিন।

শুক্রবার (১৯ জানুয়ারি) রামগড় থানার উপ পুলিশ-পরিদর্শক মো. শামসুল আমীন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার সময় রামগড়ের পাশ্ববর্তী মানিকছড়ি উপজেলায় আসামির বড় মেয়ের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ইয়াছিন রামগড় পৌরসভার দারোগাপাড়া (মহামুনি) এলাকার আবু তাহেরের ছেলে।‘

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া ইয়াছিনের বিরুদ্ধে রামগড় ও ভূজপুর থানায় মোট ৬টি মামলা রয়েছে। এরমধ্যে দু’টি মামলায় সে সাজাপাপ্ত ও চারটি মামলার পরোয়ানাভূক্ত আসামি। সাজা ও গ্রেফতার এড়াতে ইয়াছিন দীর্ঘদিন চট্টগ্রাম শহরে এবং মানিকছড়ি এলাকায় জামাল হোসেন নাম দিয়ে ছদ্মবেশে চলাফেরা করতো।

বিজ্ঞাপন

আসামিকে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও