Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১০:২৬

ঢাকা: রাজধানীর বংশালে আলু বাজারে একটি সেলুনে এসি বিস্ফোরণে নাপিত এবং কাস্টমারসহ ১০ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে আলু বাজার এলাকার আরমান সেলুনে এই ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন- নাপিত, সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭)। কাস্টমার মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।

দগ্ধরা জানান, রাত ১টার দিকে হঠাৎ করেই সেলুনের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় সেলুনে থাকা সবাই আগুনে দগ্ধ হন। এরপর আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসে।

বিজ্ঞাপন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সামশেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ একজনকে একজনকে অবজরভেশনে রাখা হয়েছে। বাকি ৯ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সারাবাংলা/এসএসআর/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর