চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল ইসলাম সারাবাংলাকে জানান, রাত আড়াইটার দিকে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দূর্বত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন লাগিয়েছে সেটা এখনও জানা যায়নি। জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘রাতে আগুন লাগার খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। বাসের ভেতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের আসনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।’