ঢাকা: জুডিসিয়াল সার্ভিসের ৭৫ জন সদস্যকে (সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ) বদলি করে আদেশ জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১৭ অক্টোবর জারি করা হয়।
আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর উপসচিব মোহাম্মদ ওসমান হায়দারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৭৫ জন সদস্যকে (সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ) তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।
এসব বিচারকদের জেলা ও দায়রা জজ/চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দফতর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ১৯ অক্টোবর এবং প্রশিক্ষণ/নির্বাচনী দায়িত্ব/ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/নির্বাচনী দায়িত্ব/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান দেওয়া হয়।