Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগ দিচ্ছে পল্লী বিদ্যুৎ

সারাবাংলা ডেস্ক
১৪ জুলাই ২০২৬ ১১:৫৪

ঢাকা: পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর শূন্য পদে ১ হাজার ৪৬০ কর্মকর্তা-কর্মচারী (কম/বেশি) নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২১ জুলাই পর্যন্ত।

পদের নাম: মিটার রিডার কাম-মেসেঞ্জার

লোকবল নিয়োগ: ১ হাজার ৪৬০ জন (কম/বেশি)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 

এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।

প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে।

বিজ্ঞাপন

গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে।

নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন ও ভাতা: ১৪,৭০০ টাকা।

বয়সসীমা: ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন;

আবেদনের সময়সীমা: ২১ জুলাই ২০২৬ পর্যন্ত।

 

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর