Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি: বাসচালক গাজীপুরে গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৩ ১২:৪৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১২:৪৮

ঢাকা: ঝালকাঠি সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরে পড়ে ১৭ যাত্রীর মৃত্যুর ঘটনায় চারদিন পর চালককে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৬ জুলাই) সকালে গাজীপুর থেকে মোহন খান (৪০) নামের ওই চালককে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত সোমবার ওই বাসের সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকেও গ্রেফতার করে র‌্যাব।

গত ২২ জুলাই সকাল ৯টার দিকে ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছত্রকান্দা এলাকায় বাশার স্মৃতি পরিবহনের বাসটি উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে ১৭ যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ৩৫ জন। এ ঘটনায় গত ২৩ জুলাই ঝালকাঠি সদর থানায় একটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/ইআ