Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১১:৪৯

হাসপাতালে ভাঙচুর শুরু হলে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নেত্রকোনা: নেত্রকোনায় চিকিৎসকদের অবহেলার কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের পক্ষ থেকে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১২ জুলাই) মধ্যরাতে নেত্রকোনা পৌর শহরের জয়নগরের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

নিহত রোগী সজীব মিয়া পেশায় একজন পিকআপ চালক। তিনি শহরের মালনী আমগাছতলা এলাকার শুকুর আলীর ছেলে।

রোগীর স্বজনরা জানান, গত রোববার সন্ধ্যায় পেটে ব্যথা নিয়ে সজীব নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। রাতে  রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও বিদ্যুৎ না থাকার অজুহাতে দায়িত্বরত চিকিৎসক ডা. সুজন পাল চিকিৎসা দিতে অবহেলা করেন। রাতেই চিকিৎসাধীন অবস্থায় সজীব এ হাসপাতালে মারা যান।

বিজ্ঞাপন

সজীবের মৃত্যুর সংবাদ জানাজানি হলে তার স্বজন ও সমর্থকরা সংঘবদ্ধ হয়ে এসে হাসপাতালে বিক্ষোভ করেন। এসময় তারা হাসপাতালে ভাঙচুর করেন। তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সহযোগিতা করেন।

জানতে চাইলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. মাজহারুল আমিন জানান, রোববার সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ না থাকায় হাসপাতালে জেনারেটরে সেবা কার্যক্রম চলছিল। এসময় হার্টের সমস্যা নিয়ে সজীব এলে চিকিৎসক তখন প্রাথমিক চিকিৎসা দেন। বিভিন্ন টেস্টের পর তাকে জরুরিভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও জানান, এ রোগীর সঙ্গে কোনো পুরুষ মানুষ ছিলেন না। সঙ্গে থাকা মহিলারা রোগীকে ময়মনসিংহে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর