Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারন্যাশনাল সিকিউরিটি অফিসার্স ডে উদযাপন

সারাবাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৩ ২০:৪১

ঢাকা: বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশেও উদযাপিত হলো ইন্টারন্যাশনাল সিকিউরিটি অফিসার্স ডে। সব দেশে সিকিউরিটি অফিসারদের সম্মানার্থে এই দিনটি উদযাপন করা হয়।

সিকিউরিটি গার্ডদের অক্লান্ত পরিশ্রম, অবদানের কথা স্মরণ করিয়ে দিতেই সোমবার (২৪ জুলাই) দিবসটি উদযাপন করা হয়। সিকিউরিটি ৩৬০ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্যান্যবারের মতো সিকিউরিটি ৩৬০ লিমিটেড এবারও বেশ ঘটা করেই দিনটি উদযাপন করেছে। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অফিসার্স ডে উপলক্ষে সিকিউরিটি ৩৬০ লিমিটেড’র অফিসে কেক কাটা, র‍্যালি, সিকিউরিটি গার্ডদের সম্মাননা প্রদর্শন ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সিকিউরিটি ৩৬০ লিমিটেড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিকিউরিটি গার্ডরাও আমাদের মতোই রক্তে-মাংসে গড়া মানুষ। তাদেরও উপযুক্ত সম্মান প্রাপ্য। মূলত এটাই আমাদের এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল।

সেজন্য সিকিউরিটি গার্ড নামক এই সমাজসেবকদের যথোপযুক্ত সম্মান প্রদর্শন ও তাদের প্রতি মানবিক ও সদয় আচরণের আহ্বান জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

সারাবাংলা/পিটিএম