Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়িকা শিমু হত্যা: দুই গৃহকর্মীর সাক্ষ্য

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫২ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৩

ঢাকা: আলোচিত নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় দুই গৃহকর্মী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা হলেন— গৃহকর্মী শান্তা বেগম ও আমেনা বেগম।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলামের আদালত তাদের সাক্ষ্যগ্রহণ করেন। এছাড়া আগামী ২ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম সুমন এ তথ্য জানান। মামলার আসামিরা হলেন— শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও এস এম ফরহাদ।

এ নিয়ে মামলাটিতে চারজনের সাক্ষ্য শেষ হয়েছে। শুনানিকালে দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টায় কেরানীগঞ্জ থেকে শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। শিমুকে হত্যার ঘটনায় তার ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই দিন রাতে আসামিদের গ্রেফতার করা হয়। পরে এই দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত বছর ২৯ আগস্ট মামলাটি তদন্ত করে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এরপর বিচার শুরু আদেশ দেন আদালত।

সারাবাংলা/এআই/এনএস