Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেম্বার আদালতের নতুন সময়সূচি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০২

হাইকোর্ট

ঢাকা: এখন থেকে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারিক কার্যক্রম সপ্তাহের তিন দিন যথাক্রমে রবি, সোম ও বুধবার দুপুর আড়াইটা থেকে শুরু হবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বর্তমানে আপিল বিভাগের চেম্বার কোর্ট দুপুর ২টা থেকে শুরু হয়। নতুন বিজ্ঞপ্তিতে সে সময় পরিবর্তন করে দুপুর ২টা ৩০মিনিটে নির্ধারণ করা হয়েছে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য গত ২০ জানুয়ারি থেকে দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।

বিজ্ঞাপন

বিচারপতি এম ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৩ ফেব্রুয়ারি থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ