Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোবা থেকে বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৩

প্রতীকী ছবি

নওগাঁ: মহাদেবপুরে সাজ্জাদ হোসেন (২৫) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চকগৌরী বাঘাচারা মাদরাসার পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাজ্জাদ বাঘাচারা গ্ৰামের আব্দুল ছালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহত সাজ্জাদ হোসেন বাক প্রতিবন্ধী ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত বাঘাচারা বাজারে ক্যারাম বোর্ড খেলে সে আর বাড়ি ফিরেনি। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমও