Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসির প্রশ্নপত্র ফাঁস: ২ শিক্ষকসহ গ্রেফতার আরও ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারী উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মামলায় দুই শিক্ষকসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী এবং পিয়ন সুজন। ভুরুঙ্গামারী থানর অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই শিক্ষককে গতকাল সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়, পরে গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে মামলার আসামি করা হয়। এদিকে ওই রাতে পিয়ন সুজনকে আটক করে গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

এ মামলায় এখন পর্যন্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ মোট ছয়জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক রাসেল আহম্মেদ ও ইসলাম শিক্ষা শিক্ষক জোবায়ের ইসলামকে কারাগারে পাঠায় পুলিশ। এদিকে অপর আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতাক রয়েছেন। এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন গনিত, পদার্থ, রাসায়ন ও কৃষি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানর ওসি আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এনএস