Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৪

কাপ্তাই হ্রদ [ফাইল ছবি]

রাঙামাটি: সদর উপজেলার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা যুবকের নাম ইলিয়াস হোসেন কাঞ্চন (৩০)। সে বরকল উপজেলা সদরের আলী আকবরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, সকালে স্থানীয়রা কাপ্তাই হ্রদে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করেছে জানতে পেরেছি।

রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মো. কবির হোসেন জানান, স্থানীয় সূত্রে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করছি, দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহের বিভিন্ন অংশ পঁচে গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমও