Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১৩

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১৮:৪৫ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ২১:৪৪

ঢাকা: পদ্মায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মাদারীপুরের শিবচর থানাধীন চর-জানাজাত সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে শুক্রবার (১০ জুলাই) ভোর ৫টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা এবং নৌ পুলিশ এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দসহ ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
‎
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলী জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর