Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পথ শিশুর লিঙ্গ কর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫২

ঢাকা: রাজধানীর বিমানবন্দর কাওলা এলাকায় এক সড়কে শিশুর লিঙ্গ কর্তন করেছেন অজ্ঞাত এক ছেলে। আহত ওই পথ শিশুর নাম ইমন (১৪)।

গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আহত ইমনকে অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে বিমানবন্দর থানা পুলিশ।

আহত ইমন জানায়, তার বাসা টঙ্গি চেরাগআলী। সেখানে মায়ের সঙ্গে থাকে সে। সে বিভিন্ন স্টেশনে থাকে। মঙ্গলবার সকাল থেকে বিমানবন্দর স্টেশনে ছিল। দুপুরের দিকে এক ডেন্ডিখোর তার গলা চিপে ধরে কাওলা রেলক্রসিংয়ের পাশে ঝোপের ভিতর নিয়ে যায়। সেখানে গিয়ে গলা চিপে ধরে তার লিঙ্গ কেটে দেয়। তখন চিৎকার দিলে পালিয়ে যায় ওই ছেলে। এর আগে তাকে দেখেনি সে।

বিজ্ঞাপন

গোলাম রাব্বী ও জাকির নামে দুই পথশিশু ইমনকে প্রথমে টঙ্গি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ইমনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) রহমতুল্লাহ বলেন, রাতে খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে আহত ইমনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ইমনের কাছ থেকে জানা গেছে, তার থেকে বয়সে বড় এক ছেলে এ ঘটনা ঘটিছে। তবে কি কারণে এ কাজ করেছে তা জানা যায়নি।

তিনি বলেন, ইমন পথশিশু, বিভিন্ন স্টেশনে থাকে। ওই অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এনএস