Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চের ধাক্কায় ডুবল বাল্কহেড, নিখোঁজ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২২ ০৮:৩০

বরিশাল: সন্ধ্যা নদীতে ঢাকাগামী লঞ্চ মর্নিং সান-৯ লঞ্চের সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে বাল্কহেডটি ডুবে গেছে। সংঘর্ষের পর থেকে বাল্কহেডের চালকসহ দুইজন নিখোঁজ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ব‌রিশালের উজিরপুর উপজেলার মীরের হা‌ট সংলগ্ন সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। পরে লঞ্চ‌টি উজিরপুরের চৌধুরীর হাট এলাকায় নোঙর করা হয়েছে।

লঞ্চের যাত্রীরা জানান, সোমবার বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ২০০ যাত্রী নিয়ে ছেড়ে আসে মর্নিং সান-৯ লঞ্চটি। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সন্ধ্যা নদীতে বালুভর্তি বাল্কহেড কার্গো ইফতি-রিজভীর সঙ্গে সংঘর্ষ হয়। বাল্কহেডটি নদীর একপাশ থেকে অপরপাশে ক্রস করার সময় লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বালুভর্তি বাল্কহেডটি ডুবে যায়। লঞ্চের আংশিক ক্ষতি হলেও যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে লঞ্চটি উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চৌধুরীর হাট লঞ্চঘাটে অবস্থান নেন। এ সময় যাত্রীরা অনেকেই অন্য লঞ্চ কিংবা ট্রলারে চলে যায়। তবে এখনো শতাধিক যাত্রী চৌধুরীর হাট লঞ্চঘাটে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

উজিরপুর থানার ওসি আলী আর্শাদ বলেন, প্রাথ‌মিকভাবে দুর্ঘটনায় বালুবা‌হি বাল্কহেড‌টির দুইজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তাদের নাম-প‌রিচয় জানা যায়‌নি। উদ্ধারকাজ চলমান।

সারাবাংলা/এএম