ঢাকা: প্রখ্যাত এনজিও ব্যক্তিত্ব গোবিন্দ সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে স্মরণ সভায় গোবিন্দ সাহার উপর নির্মিত প্রামাণ্য চিত্র দেখানো হয়। সভায় গোবিন্দ সাহার উপর লিখিত বইয়ের ফলক উন্মোচন করা হয়।
স্মরণ সভায় প্রয়াত গোবিন্দ সাহার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী অংশগ্রহণ করেন। উক্ত সভায় গোবিন্দ সাহা স্মরণে বিশেষ বক্তব্য দেন সংস্কৃতি ব্যক্তিত্ব ডলি জহুর, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান ট্যাপা, জগন্নাথ হল এল্যামোনাই এসোসিয়েশনের সেক্রেটারির মলয় সাহাসহ বিভিন্ন এনজিওর পরিচালকবৃন্দ।
আলোচনা শেষে সংগীত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী মাহমুদুল হাসান ও মিজানুর রহমান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।