Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে অবৈধভাবে পাখি বিক্রি করার দায়ে বিক্রেতাকে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ১৫:২৪

নোয়াখালী: চাটখিল উপজেলায় চাটখিল বাজারে অবৈধভাবে পাখি বিক্রির দায়ে এক বিক্রেতাকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম (৪৫) সোনাইমুড়ী উপজেলার কালুয়াই গ্রামের মো. খলিলের ছেলে। বুধবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে উপজেলার চাটখিল বাজারে অবৈধভাবে ডাহুক পাখি ও বকপাখি বিক্রির দায়ে বিক্রেতা আবুল কাশেমকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একইসঙ্গে একটি পাখিকে অবমুক্ত এবং অন্যটি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য প্রাণিসম্পদ অফিসে পাঠানো হয়েছে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার পুলিশ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএম