Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১০:০৯

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর বংশাল মুকিম বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক মারা গেছেন। দগ্ধ হয়েছেন তার খালাতো ভাই নাজমুল হোসেন (৩৩)।

শুক্রবার (১০জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মুকিম বাজার চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীত পাশে একটি চারতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

দেলোয়ারের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। বাড়িটির তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। এবং মুকিম বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজ মালিক তিনি।

হাসপাতালে তুষার ইসলাম রিফাত নামে তার দোকানের এক কর্মচারী জানান, মুকিম বাজার মসজিদের পাশে বাইক পার্ক সেন্টার নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে দেলোয়ারের। সেই দোকানেরই কর্মচারী দগ্ধ নাজমুল। তিনিও (রিফাত) সেখানে কাজ করেন। বাড়িটির নিচ তলায়ও দেলোয়ারের ব্যবসায়িক মালামাল রাখার গোডাউন রয়েছে। ভোরে বাসার নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই শব্দ পেয়ে দেলোয়ার এবং তার খালাতো ভাই নাজমুল নিচে নেমে আসেন, তখন আবার একটি বিস্ফোরণে আগুন ধরে গেলে সেখানে আটকে পড়েন দুজন। নাজমুলকে আশপাশের লোকজন বের করতে পারলেও ভিতরে আটকা পড়েন দেলওয়ার। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভিয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

রিফাত আরও জানান, বাড়িটির দোতলায় থাকেন বাড়ির মালিক। তবে তারা যে গ্যাস সিলিন্ডারে রান্না করেন সেটি রাখা ছিল নিচ তলায় গোডাউনে। সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর নাজমুলকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর