Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী সমিতির নির্বাচনে সহ সম্পাদক পদে জয়ী মাহবুবুর রহমান খান

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২২ ১৯:৪২ | আপডেট: ২৬ মার্চ ২০২২ ০৮:৩৬

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে জয় পেয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

মোহাম্মদ মাহবুবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৩তম ব্যাচের ছাত্র। আইনজীবী সমিতির নির্বাচনে তিনি বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থী ছিলেন।

গত ১৫ ও ১৬ মার্চ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি ও কার্যকরী কমিটির সদস্য পদে সাতটিসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৩ জন। অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের উপ-কমিটি নির্বাচন পরিচালনা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে