Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২২ ১৯:৪৫ | আপডেট: ১৫ মার্চ ২০২২ ২০:৪২

বান্দরবান: বান্দরবানে জ্বলন্ত চাকমা (৩৫) নামে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জ্বলন্ত চাকমা মোটরসাইকেলে করে পূনর্বাসন চাকমা পাড়া থেকে বান্দরবানে যাচ্ছিলেন। পথে ব্রিকফিল্ড এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টংকাবতী বন বিভাগের রেঞ্জ অফিসার মোহাম্মদ মাইনুদ্দিন জানিয়েছেন, ব্রিকফিল্ড এলাকায় মোটরসাইকেলসহ জ্বলন্ত চাকমাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এলাকা পরিদর্শন করছেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গুলিতে এক জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পেছনে জনসংহতি সমিতির সদস্যরা জড়িত থাকতে পারেন বলে মনে করছেন স্থানীয়রা।

সারাবাংলা/টিআর