Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমানকে সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তার চাকরি বাংলাদেশের প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বর্তমান রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের চাকরির মেয়াদ আজ (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/কেআইএফ/পিটিএম