Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / হলুদ কার্ডে সেমিতে অনিশ্চিত ১৭ ফুটবলার

ক্রীড়া ডেস্ক
৯ জুলাই ২০২৬ ০৮:৫১ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ১৬:৪৫

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসে বেশ কয়েকজন খেলোয়াড়কে হলুদ কার্ড নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। দল সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচ মিস করার শঙ্কায় আছেন তারা। নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা ১৭ জনের তালিকায় রয়েছেন আর্জেন্টিনার একজন ফুটবলারও।

রাউন্ড অব থার্টি টু থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো খেলোয়াড় যদি আলাদা আলাদা ম্যাচে দুটি হলুদ কার্ড দেখেন, তবে পরের ম্যাচে তাকে বাদ পড়তে হবে। অর্থাৎ, নকআউট পর্বের প্রথম রাউন্ডে কেউ হলুদ কার্ড দেখার পর কোয়ার্টার ফাইনালে যদি আরেকটি কার্ড দেখেন, তাহলে সেমিফাইনাল থেকে ছিটকে যাবেন তিনি।

নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা খেলোয়াড়দের মধ্যে আছেন মরক্কোর ইসা দিওপ, আশরাফ হাকিমি, রেদওয়ান হালহাল ও বিলাল এল খানুস; ইংল্যান্ডের জুড বেলিংহাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস ও মার্ক গেহি; ফ্রান্সের মানু কোনে ও মাইকেল ওলিসে; সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, দেনিস জাকারিয়া ও মিরো মুহাইম; স্পেনের ফেরান তোরেস; নরওয়ের আন্তোনিও নুসা; বেলজিয়ামের ব্রান্ডন মেশেলে ও আর্জেন্টিনার গনসালো মন্তিয়েল।

বিজ্ঞাপন

পুরো টুর্নামেন্টে কার্ডের এই হিসাব দুবার মুছে ফেলা হয়। একবার গ্রুপ পর্ব শেষে, আরেকবার কোয়ার্টার ফাইনাল শেষে। এ কারণে সেমিফাইনালে ওঠা নিশ্চিত হলে বেশ কয়েকজন খেলোয়াড়কে বাড়তি সতর্ক থাকতে হবে।

আগামী রবিবার সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঝুঁকিতে থাকা আর্জেন্টিনার একমাত্র খেলোয়াড় মন্তিয়েল। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব থার্টি টুর ম্যাচে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর