Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্য নিউ নেশনের সম্পাদক এ এম মুফাজ্জল আর নেই

সারাবাংলা ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:১০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২৮

ঢাকা: দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক ও বর্ষীয়ান সাংবাদিক এ এম মুফাজ্জলের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে। বাদ জোহর তার দ্বিতীয় জানাজার নামাজ উত্তরা চার নম্বর সেক্টরে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে চার নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে।

এ এম মুফাজ্জল ১৯৩৩ সালে টাঙ্গাইল জেলার ধনবাড়িতে জন্ম নেন। প্রথিতযশা এই সাংবাদিক দ্য বাংলাদেশ টাইমস এবং দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ছিলেন এই গুণী সংগঠক।

বিজ্ঞাপন
সারাবাংলা/একেএম