Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আবুল হাসান মৃধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ০৮:৩৭

আবুল হাসান মৃধা।

ইন্দোনেশিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে আবুল হাসান মৃধাকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তার এ নতুন দায়িত্বের কথা জানা‌নো হয়।

বুধবার (৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও‌য়েবসাই‌টে প্রকাশ করা হয়।

অফিস আদেশে বিধি অনুযায়ী ছয় দিনের মধ্যে জাকার্তা মিশনে তার যোগদানের কথা বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন অনুবিভাগে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন আবুল হাসান মৃধা। এর আগে মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তি‌নি।

রাশিয়া, ওমান, কলকাতা এবং লন্ডনের বাংলাদেশ মিশনের বিভিন্ন পদেও ছিলেন তিনি।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/একে/ এএ