ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-ডি’র পাঁচ নম্বর রোডের ৬০১ নম্বর বাড়ির সাত তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, সাত তলা একটি ভবনের সাত তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।