Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২২ ১৯:৩৪

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধি শিক্ষকের চাকরি রাজস্বখাতে অন্তর্ভূক্ত করা ও ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে পলিটেকনিক ইন্সটিটিউটের শহীদ মিনার চত্বরে এবং মূল ফটকের সামনে এ কর্মসুচি পালিত হয়।

এ সময় বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন (বিপিটিএফ) ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউট শাখার সভাপতি মো. আলমগীর বলেন, কারিগরি শিক্ষার সম্প্রসারনের লক্ষ্যে ২০১২-১৪ সালে একটি প্রকল্পের মাধ্যমে সারাদেশে এক হাজার ১৫ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। যার মধ্যে ৭৭৭ জন শিক্ষক কর্মরত আছেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে প্রধানমন্ত্রী ২০১৯ সালে চাকুরি রাজস্বখাতে স্থানান্তরের প্রস্তাব করেন। শিক্ষা মন্ত্রনালয় ৭৮৬ শিক্ষককে সাময়িকভাবে বহাল রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা মোতাবেক নিয়োগ পাওয়া শিক্ষকরা কার্যক্রম পরিচলনা করায় প্রকল্প মেয়াদ শেষে বেতন পরিশোধের পর ৭৮৬ জন শিক্ষকের বেতন-ভাতাদি রাজস্বখাতে স্থানান্তরের জন্য শিক্ষামন্ত্রী জনপ্রশাসন মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী বরাবরে চিঠি দেওয়া হয়।

শিক্ষকরা আরও বলেন, এরপরও বিষয়টি দীর্ঘসূত্রিতার কারণে স্থানাস্তর প্রক্রিয়া বাস্তবায়িত হয়নি। ২০২০-২১ পর্যন্ত সকল শিক্ষকের ১৮ মাস ধরে বেতন বকেয়া বন্ধ রয়েছে। অবিলম্বে শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবি করেন তারা। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

সারাবাংলা/একেএম
বিজ্ঞাপন

আরো