Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন

শেকৃবি করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ০০:০৯

ঢাকা: ‘পাখির মত গান গাই, উড়ে আর ভেসে বেড়াই’- এই প্রতিপাদ্যে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২১ পালন করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের উদ্যোগে রাজধানী ঢাকার মিরপুর দুয়ারীপাড়ায় প্রবর্তন ফাউন্ডেশন পরিচালিত স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিযায়ী পাখি সংরক্ষণ ও অন্যান্য বিষয় নিয়ে সচেতনতামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সচেতনতামূলক একটি অ্যানিমেশন ছায়াছবি ও একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এর পর শিশুদের জন্য পাখিবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম তিনজনকে পুরস্কার দেওয়া হয় এবং প্রত্যেক প্রতিযোগিকে শান্ত্বনা পুরস্কার হিসেবে রং পেন্সিল, চিত্রাঙ্কন সামগ্রী ও খাবার দেওয়া হয়। এছাড়া আশেপাশের শিশুদের মাঝে পরিযায়ী পাখি সম্পর্কে সচেতনটা বাড়ানোর জন্য লিফলেট ও ফ্লাইয়ার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি পূর্ব এশীয়-অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে পার্টনারশিপ, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও প্রবর্তন ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

বর্তমান বিশ্বের জলবায়ু ও পরিবেশের ব্যাপক পরিবর্তনের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস ও খাদ্য সংকট দরুন পাখির প্রজনন ব্যাপকভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে। এ কারণে পরিযায়ী পাখিরা সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে । এই অবস্থা দূর করার লক্ষ্যে সবস্তরের মানুষের মাঝে সচেতনতা ও পাখির নিরাপদ বিচরণের জন্যই বিশ্বব্যাপী পরিযায়ী পাখি দিবসটি পালিতে হয়ে আসছে।

বাংলাদেশে প্রায় ২৫০ থেকে ৩০০ প্রজাতির পরিযায়ী পাখি দেখা যায়। যারা পূর্ব এশীয়-অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে ও সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে ব্যবহার করে ভারত, নেপাল, ভুটান, চীন, মঙ্গোলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণ করে।

সারাবাংলা/পিটিএম