Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুল ছাত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২১ ২৩:০৫

নোয়াখালী: জেলার চাটখিল উপজেলায় পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রী বৃষ্টি আক্তার (১৩) হত্যা মামলায় মো. সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামের মো. মজনু মিয়ার ছেলে।

বুধবার (২২ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জয়নাল আবেদিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. সেলিম ২০১২ সালের ১ জুন স্কুলছাত্রী বৃষ্টিকে ধর্ষণের চেষ্টা করে। পরে তাকে হত্যা করে মরদেহ অর্ধউলঙ্গ অবস্থায় পাশ্ববর্তী হাজী আতিক উল্যার পরিত্যক্ত টয়লেটে ফেলে যায়। ঘটনার এক দিন পর নিহতের ফুফা শামছুল আলম বাদী হয়ে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

দীর্ঘ শুনানি শেষে, বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. জয়নাল আবেদিন বৃষ্টি হত্যা মামলায় আসামি মো. সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের সাজা দেন।

সারাবাংলা/একেএম