Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: যুবদল নেতার আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৪

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় আত্মসমর্পণ করেছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শিবগঞ্জ থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি।

এ সময় শহিদুল হক হায়দারী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবিও করেন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, সোয়া ৬টার দিকে তিনি আত্মসমপর্ণ করেছেন।

এর আগে, ৩১ আগস্ট যুগান্তর অনলাইন নিউজ পোর্টালে ‘জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু যুদ্ধ করেননি’ শিরোনামে প্রকাশিত সংবাদ শেয়ার করেন জনৈক রফিকুল ইসলাম। তার ফেসবুক টাইমলাইনে প্রধানমন্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় মন্তব্য করেন শহিদুল হক হায়দারী। এ ঘটনায় বৃহস্পতিবার উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

শনিবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/একেএম