Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু ধর্ষণের পর পুড়িয়ে হত্যা, দিল্লি উত্তাল

আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট ২০২১ ১৭:৪৯ | আপডেট: ৪ আগস্ট ২০২১ ১৭:৫১

ভারতের রাজধানী দিল্লিতে ৯ বছরের এক দলিত শিশুকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পুরোহিত ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এ ঘটনার পর থেকে দিল্লিজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। বিশেষ করে তরুণরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে এমন চিত্র দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও সশরীরে আন্দোলনে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এর আগে, রোববার সন্ধ্যায় দিল্লি ক্যান্টনমেন্ট অঞ্চলের পুরোনো নাঙ্গাল এলাকায় বর্বর ওই ঘটনা ঘটে।

বাড়ির পাশেই শ্মশানঘাট। সেখান থেকে ঠান্ডা পানি আনতে যায় নয় বছরের দলিত মেয়েটি। শ্মশানেই তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর পরিবারকে না জানিয়েই তড়িঘড়ি করে তার মরদেহ চিতায় তোলা হয়। এ সময় ঘটনা টের পেয়ে যান স্থানীয়রা।

বিজ্ঞাপন

মৃতের পরিবার এবং এলাকার বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করলে প্রায় ২৪ ঘণ্টা পর দিল্লি পুলিশ অভিযুক্ত এক পুরোহিত ও তার তিন সঙ্গীকে গ্রেফতার করে।

দলিত সংগঠনগুলো বলছে, মেয়েটি যেহেতু নিম্নবর্ণের তাই এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি হবে কি না তা নিয়ে শঙ্কিত তারা।

যদিও দিল্লির রাজ্য সরকার এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

সারাবাংলা/একেএম
সম্পর্কিত ভিডিও
বিজ্ঞাপন

আরো