Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে ব্যাংক ম্যানেজারকে মারধর, চেয়ারম্যান পুত্র গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২১ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: গলাচিপায় ১ কোটি টাকার ঋণ নবায়ন মঞ্জুর না করায় অগ্রনী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাজমুল হাসানকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান পুত্র আব্দুল্লাহ আল মামুন রাহাতের বিরেুদ্ধে। এ ঘটনায় সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় নাজমুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই রাহাতকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, আল মামুন রাহাত মেসার্স চৌধুরী ট্রেডলিংকের সত্ত্বাধিকারী এবং কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দুলাল চৌধুরীর ছোট ছেলে। তিন বছর আগে তিনি গলাচিপা অগ্রনী ব্যাংক থেকে নেওয়া ৬০ লাখ টাকা লোন পরিশোধ না করে ১ কোটি টাকা লোন বর্ধিত চেয়ে আবেদন করেন। তার এ আবেদন জামানতের আওতাবর্হিভূত হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তা নাকোচ করেন। সোমবার সকালে রাহাত এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে ব্যাংকে গিয়ে শাখা ব্যবস্থাপক নাজমুলকে মারধর করেন এবং ব্যাংকের আসবাবপত্র ভাঙচুর করেন।

বিজ্ঞাপন

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। গ্রেফতারকৃত আল মামুন রাহাতকে আদালতে পাঠানো হবে।

 

সারাবাংলা/এএম
বিজ্ঞাপন

আরো