Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদি ও মমতার জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

লোকাল করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ১৪:৪৪ | আপডেট: ৪ জুলাই ২০২১ ১৪:৫৯

বেনাপোল: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে ভারতের প্রতিনিধি মো. সামিউল কাদের উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝে নেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল ২ হাজার ৬০০ কেজি আম।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমসের সহকারী কমিশনার অনুপম চাকমা ও সহকারী কমিশনার কল্যাণ মিত্রসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অনুপম চাকমা বলেন, আমাদের প্রধানমান্ত্রী ভারতের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীসহ রাজনৈতিক নেতাদের জন্য ২ হাজার ৬০০ কেজি হাড়ি ভাঙ্গা দেশীয় আম উপহার দেন।

সারাবাংলা/এএম