Saturday 04 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ১৯:০৮ | আপডেট: ৩০ জুন ২০২১ ১৯:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চার দিন ছুটির কবলে পড়েছে ব্যাংকিং খাত। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে কারণে এখন থেকে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পাশাপাশি রোববারও ব্যাংক ছুটি থাকবে। আগামী সোমবার থেকে সীমিত পরিসরে ব্যাংক লেনলেন চলবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৩টা পর্যন্ত।

বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংকের নির্বাহী কর্মবর্তাদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডের কারণে ওইদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। এছাড়াও ২ ও ৩ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। অন্যদিকে কঠোর বিধিনিষেধের কারণে শুক্র ও শনিবারের পাশাপাশি এখন থেকে প্রতি রোববারও ব্যাংক বন্ধ থাকবে। আগামী সোমবার (৫ জুলাই) থেকে সীমিতি পরিসরে ব্যাংক লেনদেন চালু হবে। ওই দিন থেকে কঠোর বিধিনিষেধের মেয়াদ বুধবার (৭ জুলাই) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে।

বিজ্ঞাপন

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়ে অত্যাবশ্যকীয় বিভাগ যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপ্যাল বা প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা (এডি শাখা) সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে।

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনা বিবেচনায় প্রতিটি জেলা সদর ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখা যাবে। অন্যান্য সব ব্যাংকের ক্ষেত্রে জেলা সদরে একটি শাখা খোলা রাখতে হবে এবং জেলা সদরের বাইরে ব্যাংক ব্যবস্থপনায় অনধিক দু’টি শাখা খোলা রাখা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়, কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এটিএম বুথে সার্বক্ষণিক পর্যাপ্ত নোট সরবরাহসহ চালু রাখতে হবে।

সারাবাংলা/জিএস/টিআর