চট্টগ্রাম ব্যুরো : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নেতাকে চট্টগ্রামে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি সংগঠনটির আইটি বিশেষজ্ঞ বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (১১ জুন) বিকেলে নগরীর দক্ষিণ খুলশীতে আহলে হাদিসপন্থীদের একটি মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ জানিয়েছে।
গ্রেফতার সাখাওয়াত আলী লালু (৪০) নগরীর দামপাড়া এম এম আলী সড়কের বাসিন্দা শেখ মো. শমসের আলীর ছেলে।
সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রাছিব খান সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।