Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলএসডিসহ গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ২১:২৮

ঢাকা: এলএসডি মাদকসহ গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৬ জুন) পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার সাব-ইন্সপেক্টর বদরুল আল আমিন।

আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া ওই শিক্ষার্থীরা হলো- সাইফুল ইসলাম সাইফ (২০), মনওয়ার আকিব আনান (২০), নাজমুস সাকিব (২০), বিএম সিরাজুস সালেকীন তপু (২৪) ও নাজমুল ইসলাম (২৪)।

বিজ্ঞাপন

এর আগে, গত ৩১ মে এই পাঁচ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৩০ মে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের কারও প্যান্টের পকেটে আবার কারও ঘরের আলমারিতে এলএসডি পাওয়া যায়।

জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অনলাইন ও অফলাইনে যোগাযোগ করে এলএসডি মিশ্রিত প্রিন্টের ব্লট পেপার ও অবৈধ নেশাজাতীয় মিথাইল অ্যাম্ফাটামিনযুক্ত মাদকদ্রব্য কথিত আইস এবং গাঁজা বেচাকেনা করে আসছে।

তারা সংঘবদ্ধ মাদক বিক্রেতা ও সরবরাহকারী দলের সক্রিয় সদস্য। অভিনব কৌশলে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে কৌশলে ঢাকায় এনে শহরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।

সারাবাংলা/এআই/এমও
বিজ্ঞাপন

আরো