Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেতু বিভাগে নতুন সচিব মো. আবু বকর ছিদ্দীক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ২২:০৩

ঢাকা: সেতু বিভাগের নতুন সচিব হিসেবে মো. আবু বকর ছিদ্দীক যোগদান করেছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করবেন। সোমবার (৩১ মে) তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।

মো.আবু বকর ছিদ্দীক বিসিএস নবম ব্যাচের দক্ষ কর্মকর্তা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি গর্ভনেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে আন্তজার্তিক ডিপ্লোমা অর্জন করে সিআইপিএস সদস্য লাভ করেন। আইন ও জনপ্রশাসন বিষয়ে তিনি আটটি বই লিখেছেন।

সারাবাংলা/জেআর/এসএসএ